প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় জাগরণ বেকার যুব কল্যাণ সমিতির উদ্যোগে চালু হয়েছে সমবায় বাজার। ২০ ডিসেম্বর উপজেলার বাবুপাড়া গ্রামে সমবায় বাজারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফিরোজুর রহমান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, জাগরণ বেকার যুব কল্যাণ সমিতির সভাপতি দ্বীপ উজ্জ্বল লারমা প্রমুখ। সমিতির সভাপতি দ্বীপ উজ্জ্বল লারমা বলেন, ‘সমিতিতে নারী সদস্য রয়েছে ৪০ জন। সমবায় বাজার দিয়ে সমিতির কার্যক্রম শুরু হলেও আমরা গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগসহ নানা ধরনের সামাজিক কাজ করব।’