জাগরণ সংঘের শারদীয় উৎসব উদ্যাপন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উত্তর গুজরা জাগরণ সংঘের উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব উদ্‌যাপনের জন্য ‘সর্বজনীন দুর্গাবাড়ি শারদীয় উৎসব উদ্‌যাপন পরিচালনা পরিষদ’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে কমিটি। রাউজানে সমিতির কার্যালয়ে এ সভা হয়।

সভায় সুজন কান্ত বিশ্বাসকে সভাপতি ও মানু দেকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দীপংকর দে, কানু বিশ্বাস ও সুমন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস ও বিশ্বজিৎ বিশ্বাস, অর্থ সম্পাদক বলরাম দে, সহ–অর্থসম্পাদক সুখেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রানা দে প্রমুখ। পরিষদের প্রধান সমন্বয়কারী থাকবেন শিমুল বিশ্বাস। বিজ্ঞপ্তি।