জাগরূকের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবিষয়ক ও সাংস্কৃতিক সংগঠন জাগরূকের ২০১৫-১৬ সালের কার্যকরী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। নগরের একে খান স্মৃতি মিলনায়তনে আয়োজিত সভায় নতুন এ কমিটির নাম ঘোষণা করেন লেখক আলাউদ্দিন খোকন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসানকে সভাপতি ও কণা দাশকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাসেল চৌধুরী ও সঞ্জয় আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিমঝিম আহমেদ ও রানা দাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক রেজাউল করিম, সাহিত্য সম্পাদক কাওসার সাকী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক সুমন কুমার শীল, সহসাংস্কৃতিক সম্পাদক মাহতাব করিম, প্রচার সম্পাদক এম এইচ স্বপন, সমাজকল্যাণ সম্পাদক কণিকা মজুমদার, পরিবেশ ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ রিয়াজ, সদস্য রায়হান উদ্দিন, ইয়াসিন আরাফাত ও হারুন অর রশীদ খান। বিজ্ঞপ্তি।