জাতি গড়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগে যুগে শাসক-শোষকদের হাতে মানুষ শোষিত, নিপীড়িত হয়েছে। যুগ যুগ ধরে বিভিন্ন জাতি দেশি-বিদেশি শাসক-শোষকের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে লড়াই করে এসেছে।কখনো সে লড়াই ছিল সংঘবদ্ধ, কখনো বা বিচ্ছিন্নভাবে।দেশ গড়ার জন্য চাই সুদক্ষ শাসক। কারণ, তাঁর ব্যবস্থাপনার ওপর ভিত্তি করেই চলবে পুরো দেশ। আর সেই সঙ্গে কিছু সভ্যতা নতুন করে তৈরি করতে হয়। কারণ এর ফলে নতুন করে উদ্ভব হয় সাম্রাজ্যের। একটি সভ্যতা নতুন করে গড়ে তোলার কাজ করতে হবে ইউরোপা ইউনিভার্সালিস গেমসের খেলোয়াড়কে। গেমসটা পুরোনো হলেও খেলতে মজা পাবে গেমার। গেমসের শুরুতে ১৯৫৩ থেকে ১৭৯২ সালের কোনো একটি বছরকে ধরে গেমস শুরু করতে হবে। সময়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা যাবে জাতিকে। যাদের জীবনধারন থেকে শুরু করে রণকৌশল, কূটনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সবকিছুকে নতুন করে নির্মাণ করতে হবে গেমারকে।অন্যান্য গেমের মতো এতে নিজস্ব সেনাবাহিনী তৈরি করা যাবে এবং তাদের সহায়তায় যুদ্ধের মাধ্যমে অন্য রাজ্যকে খুব সহজে দখল করে নিতে হবে। তবে গেমারকে শুরুতেই প্রচুর সম্পদ ব্যয় করে আদর্শ, শক্তিশালী ও নির্ভরযোগ্য সেনাবাহিনী গঠন করতে হবে। কারণ, অনেক দিন যুদ্ধ করে টিকে থাকার জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। স্থল ও নৌপথে আলাদা আলাদা যুদ্ধ করা যাবে। কেউ চাইলে অবশ্য দুই ধরনের বাহিনী নিয়েও খেলতে পারবেন। এর জন্য সম্পদ খরচ হবে অনেক বেশি। যুদ্ধ ছাড়াও বিপক্ষ রাষ্ট্রকে নিজের অধীনে আনার বিভিন্ন উপায় আছে। ব্যবসায়িক বা পারিবারিক যেকোনো ধরনের সম্পর্ক তৈরি করে গেমার বিপক্ষ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর গেমটির ইন্টারফেস খুবই সহজ ও কার্যকরভাবে তৈরি করা হয়েছে। কারণ গেমস চলাকালীন কখন, কোথায় কী ঘটছে, তা সুন্দরভাবেই গেমার দেখতে আর বুঝতে পারবেন এবংসে অনুসারে খেলা এগিয়ে নিতে পারবে। ফলে অসাধারণ গ্রাফিক্স আর শব্দশৈলীর যুগলবন্দী গেমসটি নিয়ে বসে যান কম্পিউটারের সামনে।যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি  প্রসেসর: ১২০০ মেগাহার্টজ পেন্টিয়াম  ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর  সিডি-রম ড্রাইভ: ৮ এক্স  র‌্যাম: ১২৮ মেগাবাইট  ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইট  ডাইরেক্ট এক্স: ভি ৯.০  হার্ডডিস্ক ড্রাইভ: ১০০০ মেগাবাইট খালি জায়গা