জাতির দুর্দিনে কখনো নির্লিপ্ত থাকেননি আতাউর রহমান খান কায়সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ছিলেন আতাউর রহমান খান কায়সার। ওয়ান ইলেভেনের সময় গণতন্ত্রের পক্ষে তাঁর জোরালো ভূমিকা এ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
গত ৯ অক্টোবর সমাধিস্থল প্রাঙ্গণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য আমিনুল ইসলাম।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতির দুর্দিনে, সময়ের প্রয়োজনে কখনো নির্লিপ্ত থাকেননি আতাউর রহমান খান কায়সার।
সভায় বক্তব্য দেন আতাউর রহমান খান কায়সারের বড় মেয়ে সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, ড. গাজী সালেহউদ্দিন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম, মাঈনুদ্দিন চৌধুরী, সুনীল সরকার, আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি