জাতিসংঘ অকার্যকর ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল আবৃত্তি ও নাট্যসংগঠনের কর্মীরা। ২১ জুলাই নগরের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে তাঁরা এ প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবহত্যা চলছে। এমনকি বেছে বেছে শিশুদের হত্যা করা হচ্ছে। আর অন্যদিকে জাতিসংঘ ও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের এ হত্যাযজ্ঞে নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন। মানব সভ্যতার ইতিহাসে তঁাদের এ অবস্থান একটি লজ্জাজনক অধ্যায়। জাতিসংঘ আজ একটি অকার্যকর ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্রের সঞ্চালনায় ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রণজিৎ রক্ষিত, মছরুর হোসেন, সাইফুল আলম, খালেদ হেলাল, শাহ আলম, শেখ শওকত ইকবাল, সুচরিত চৌধুরী, রিয়াজ হায়দার, অঞ্চল চৌধুরী, দীপক চৌধুরী, মিলি চৌধুরী, মো. আলী প্রমুখ। প্রতিবাদী কবিতা পাঠ করেন বিকিরণ বড়ুয়া ও আলেক্স আলীম।
সভায় চট্টগ্রামের প্রগতিশীল ৩০টি আবৃত্তি ও নাট্য সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।