জাতিসংঘ অধিবেশনে খুদে কূটনীতিকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে জাতিসংঘের অধিবেশন, শরণার্থী সমস্যা নিয়ে তুমুল বিতর্কে লিপ্ত সদস্যদেশের প্রতিনিধিরা। তবে সত্যিকার নয়, নগরের একটি হোটেলে আয়োজিত ছায়া জাতিসংঘের অধিবেশন এটি। প্রাণবন্ত এই আসরে অংশ নেয় নগরের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অধিবেশনের পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা  l ছবি সংগৃহীত

শরণার্থী সংকট নিয়ে আলোচনা তুঙ্গে। যুক্তিতর্কে মুখর জাতিসংঘ অধিবেশন। সিরিয়ার প্রতিনিধি শরণার্থী সংকটের মানবিক সমাধানের প্রস্তাব উত্থাপন করলে তাতে নিজেদের মত দেয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, জার্মানি, ভারত, তুরস্ক, বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা। চলে ভোটাভুটিও। অবশেষে শরণার্থী সংকটের মানবিক সমাধানে এক মত হয় সবাই।
এ চিত্র ছায়া জাতিসংঘ অধিবেশনের সমাপনী পর্বের। এই অধিবেশন বসে নগরের একটি হোটেল মিলনায়তনে। এতে অংশ নেয় নগরের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে অধিবেশন।
‘দৃষ্টি চট্টগ্রাম জুনিয়র মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স-২০১৫’ শিরোনামে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত অধিবেশনে খুদে কূটনীতিকেরা তিন দিন নানা বিষয় নিয়ে আলোচনা করে। তারা নিজ নিজ দেশের হয়ে দূতিয়ালিতে অংশ নেয় এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দিন শেষে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়। প্রতিনিধিরা আলোচনার পাশাপাশি উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগান ও অন্যান্য কারিগরি সহায়তার উপায়ও খুঁজে বের করে।
সমাপনী পর্বের আগে দুটি অধিবেশনের আলোচনা বিষয়বস্তু ছিল ‘উন্নয়নশীল দেশে নারী শিক্ষার মান নিশ্চিত করা’ ও ‘যুদ্ধবিধ্বস্ত দেশে শিশু নির্যাতন রোধ করা’।
‘ভবিষ্যৎ নেতৃত্বের জন্য কূটনৈতিক দক্ষতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি আশিক ইমরান ও আমরা কোম্পানিজের ব্যবস্থাপক সুভন সেনগুপ্ত।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বৈশ্বিক নাগরিক হতে হলে বিশ্বেও সব দেশের গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত অবগত থাকতে হবে।
ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘আমাদের বিভিন্ন সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হয়। শিক্ষার্থীরা এ ধরনের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব রাজনীতি সম্পর্কে সেই ধারণা লাভ করবে।’

চলছে জাতিসংঘের অধিবেশন, শরণার্থী সমস্যা নিয়ে তুমুল বিতর্কে লিপ্ত সদস্যদেশের প্রতিনিধিরা। তবে সত্যিকার নয়, নগরের একটি হোটেলে আয়োজিত ছায়া জাতিসংঘের অধিবেশন এটি। প্রাণবন্ত এই আসরে অংশ নেয় নগরের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অধিবেশনের পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা  l ছবি সংগৃহীত
চলছে জাতিসংঘের অধিবেশন, শরণার্থী সমস্যা নিয়ে তুমুল বিতর্কে লিপ্ত সদস্যদেশের প্রতিনিধিরা। তবে সত্যিকার নয়, নগরের একটি হোটেলে আয়োজিত ছায়া জাতিসংঘের অধিবেশন এটি। প্রাণবন্ত এই আসরে অংশ নেয় নগরের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অধিবেশনের পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা l ছবি সংগৃহীত

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক তাফহিম হিমেল, কনফারেন্সের সেক্রেটারি জেনারেল জুনায়েদ কৌশিক চৌধুরী ও ডিরেক্টর জেনারেল কাজী আরফাত।
১৭ সেপ্টেম্বর তিন দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।
মাসুদ বকুল বলেন, দৃষ্টি বরাবরই নতুন কিছু করার তাগিদ অনুভব করে। ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের জাতিসংঘের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া।