জাতিসংঘ আপনার কাছ থেকে শুনতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট ২০১৬
আমরা যুবসম্প্রদায়ের সৃজনশীলতা ও উদ্দীপনার চেতনাকে উদ্যাপন করতে চাই

কীভাবে? কে? কী?
২ মিনিটের একটি ভিডিওবার্তা অথবা সর্বোচ্চ ৩০০ শব্দের একটি ফটো স্টোরির মাধ্যমে।
বাংলাদেশি যুব স্বেচ্ছাসেবী—একক ব্যক্তি বা দলগতভাবে—যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
১. শিক্ষা ২. স্বাস্থ্য ৩. শান্তি—এই তিন বিষয়ের ওপর স্বেচ্ছাসেবী যুবসম্প্রদায়ের সৃজনশীল উদ্যোগের গল্প।

ভিডিও বা লিখিত আকারে আপনার গল্প বলতে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংরেজি অথবা বাংলায় (অভ্র ফন্ট)
আপনার পরিচয়? আপনি কোথা থেকে এসেছেন? আপনার দলের সদস্যরা কি স্বেচ্ছাসেবী?
আপনার উদ্যোগটি কী? আপনার কর্মসূচিটি অবশ্যই এক বছর ধরে চলতে হবে।
কারা আপনাকে সাহায্য করছে বা কারা এর সঙ্গে জড়িত? কতজনের কাছে আপনি
পৌঁছাতে পেরেছেন? কেন আপনার কর্মসূচিটি সৃজনশীল/ ব্যতিক্রম/ উদ্দীপনামূলক?

আপনার ভিডিওবার্তা বা লেখা জমা দেওয়ার শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০১৬
সবচেয়ে উদ্দীপনামূলক লেখাগুলো পুরস্কৃত করার পাশাপাশি জাতিসংঘের সামাজিক যোগাযোগের মাধ্যম ও ওয়েবসাইটগুলোতে শেয়ার করা হবে। আর পুরস্কৃতরা জাতিসংঘের শুভেচ্ছা দূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
আপনার ভিডিওবার্তা অথবা ওয়ার্ড ফাইলটি (লেখা+ছবি) উইট্রান্সফারে (www.wetransfer.com ) আপলোড করুন। ‘ফ্রেন্ডস ইমেইল’ লেখা বক্সে এই ইমেইল ([email protected]) ঠিকানাটি লিখুন। ‘ইওর ইমেইল’ লেখা বক্সে আপনার ইমেইল ঠিকানা লিখুন আর ম্যাসেজ বক্সে উল্লেখ করুন নাম, বয়স, ঠিকানা, বিষয় (১.শিক্ষা ২. স্বাস্থ্য ৩. শান্তি), ফরম্যাট (ভিডিও; লেখা+ছবি)।