জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যাত্রা শুরু করে ১৯৪৮ সালে। সেবার মধ্যপ্রাচ্যে সামরিক পর্যবেক্ষক নিয়োগ করে জাতিসংঘ।  ২৯ মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দিবস।  বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। উল্লেখযোগ্য দেশগুলো হলো: হাইতি, আইভরি কোস্ট, লাইবেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সিরিয়া, লেবানন, সুদান, দারফুর ও আফগানিস্তান। ১৮ হাজারের বেশি (৩১ অক্টোবর ২০১১-এর হিসাব অনুযায়ী) বেসামরিক লোক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে।  জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছাসেবকের সংখ্যা দুই হাজার ৩৪৭ জন। ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ পর্যন্ত সময়ে শান্তিরক্ষা খাতে জাতিসংঘ প্রায় ৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ১৯৪৮ সাল থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষা খাতে জাতিসংঘ প্রায় ৬৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে।  শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি অংশগ্রহণ বাংলাদেশের (১০ হাজার ৩৯৪ জন)।  জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ১৯৮৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। গ্রন্থনা: সামসুল আলমসূত্র: ইউএন ডট ওআরজি