দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ২৩ জানুয়ারি চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী জাতিসংঘবিষয়ক কর্মশালা। কর্মশালায় বাংলাদেশসহ ১০টি দেশের আড়াই শ শিক্ষার্থীকে জাতিসংঘের সম্মেলন, কূটনৈতিক জ্ঞান ও আচরণ ও দূতিয়ালির ওপর ধারণা দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এস আই এম সাদমান শেখ ও ফাহমিদা ফাইজা।
কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়াসেকা আয়েশা খান এমপি, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান। রোটারি ক্লাব অব চিটাগং সিটির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় আরও বক্তব্য দেন রোটারি ক্লাব অব চিটাগং সিটির সভাপতি জাহিদ হোসেন চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি