জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী ২৮ আগস্ট নগরের মুসলিম ইনস্টিটিউটে নানা আয়োজনে পালন করা হয়। এতে ছিল শিক্ষার্থী সংবর্ধনা, নজরুল মিলন ও দুটি বইয়ের মোড়ক উন্মোচন। দুই পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন। প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স গভর্নর মোস্তাক হোসাইন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো. জেহাদ উদ্দিন, জাফরুল্লাহ চৌধুরী, আবসার মাহফুজ, শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী, বদরুল হাসান, নাহিদা সুলতানা, আবেদিন রেজা ও মহিউদ্দিন। 
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘জাতীয় কবি নজরুল আমাদের অহংকার, চট্টগ্রাম কবি পদচারণে ধন্য হয়েছে। কবিকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে চট্টগ্রামকে আমরা তুলে ধরতে চাই।’ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।