জাতীয়অধ্যাপকমোহাম্মদইব্রাহিমেরমৃত্যুবার্ষিকীপালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরের খুলশীতে অবস্থিত জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মঈনুল ইসলাম মাহমুদ। সমিতির নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জীবন সদস্য মো. ইউনুস, মাসুম চৌধুরী প্রমুখ।

সভার আগে সকাল আটটা থেকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সকাল ১০টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি­