জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কর্মশালা

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে কর আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত রোববার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
কর্মশালায় বক্তারা বলেন, কর আইনজীবীরা রাজস্ব আহরণে করদাতাদের আইনি সহায়তা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। এ জন্য আইনজীবীদের কর আইন বিষয়ে প্রশিক্ষণ জরুরি। দেশের উন্নয়নের জন্য করদাতাদের আইনানুগ কর প্রদানের আহ্বান জানান বক্তারা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ মুছা। বক্তব্য দেন ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম মহিউদ্দিন সারোয়ার, ফোরামের উপদেষ্টা আবদুল ওয়াদুদ ও মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।
কর্মশালায় কর আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া রাজস্ব বোর্ডের নানা পরিপত্র সম্পর্কে ব্যাখ্যা দেন আলোচকেরা। বিজ্ঞপ্তি