জাতীয় আলোকচিত্র উৎসব শুরু
‘আলোয় আঁকি আগামীর পৃথিবী’ শিরোনামে ২২ সেপ্টেম্বর শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ডেল-ডিইপিএস প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব ২০১২। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) উদ্যোগে সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্যে আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি রয়েছে সম্মাননা প্রদান ও ‘বাংলাদেশের আলোকচিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। এ উৎসবের সহ-আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমী।সারা দেশ থেকে ই-মেইলের মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এবারের জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে।২২ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শোভাযাত্রা এবং ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা গ্যলারিতে উদ্বোধনের মাধ্যমে সূচনা ঘটবে আলোকচিত্র উৎসবের। শিল্পকলা একাডেমীতে প্রদর্শনী চলবে ২৫ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শনী চলবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় টিএসসি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে এ উৎসবের।