জাতীয় উৎসবের জন্য খুদে গণিতবিদদের প্রশিক্ষণ
কক্সবাজার আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী ৩৬ খুদে গণিতবিদের দিনব্যাপী প্রশিক্ষণ গত শনিবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে শেষ হয়েছে। বিজয়ীরা আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের গণিত উৎসবে যোগ দেবে। ২৩ জানুয়ারি এই বিদ্যালয় মাঠে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ দিয়েছেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক জাভেদ মোর্শেদ, প্রথম আলো ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভিশন কর্মকর্তা জাবেদ সুলতান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী বায়েজিদ ভঁূইয়া ও একাডেমিক সমন্বয়ক তুষার চক্রবর্তী।
প্রশিক্ষণে অংশ নেয় প্রাথমিক বিভাগের সামিরা আয়েশা, সাইমা নুসরাত নিশা, আবরার ইমতেহার, খাদিজা নুর, অহর্ণা দে, রাহিবুল করিম, জন্নাতুল মাওয়া, ইকরা রহমান, আবদুল কাইয়ুম, সাবরিনা ইসলাম, সিগমা চাকমা ও শোআইব মাহফুজ, জুনিয়র বিভাগের অর্পিতা চৌধুরী, আরজিনা সাদেক, জাওয়াদ তাহসিন, সোহরাব উদ্দিন, আজওয়াত আরহাম রফিক, সিদরাতুল মুনতাহা, সপ্তর্ষী পাল, কাজী মমতাজ করিম, আকিবুল হামিদ ও সাবিদ হাসনাত, মাধ্যমিক বিভাগের ইসমামুল হক, সাইদুজ্জামান সিফাত, আরিফ হাসান, শাহেদ মো. আসিফ, সরজিত দত্ত ও আল শাহরিয়ার আমান, উচ্চ মাধ্যমিকের সাদিয়া নুর, মোজাহিদুল হক, তারেকুল ইসলাম, ঐশি দাশ, আবদুল্লাহ আল তৌকি, খাতুন-ই জান্নাত, মুনতারিন হামিম ও জিয়া উদ্দিন।