জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের সভা ১২ অক্টোবর মোমিন সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সরোয়ার আমিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী।
বক্তব্য দেন দেওয়ান মাকসুদ আহমেদ, আর কে রুবেল, নোমান উল্লাহ, সৈয়দ আসিফুর রহমান, মো. কামাল হোসেন, মো. ইকবাল হোসেন, আমান উল্লাহ, এম ওসমান গনি, মো. শাহীনুজ্জামান, রেবা বড়ুয়া, আহসানুল কবির, তালুকদার হালিম, ওচমান জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, কর্ণফুলীর টানেল চট্টগ্রাম তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে এ টানেল এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিকভাবে কর্ণফুলীর নদীর গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। বিজ্ঞপ্তি।