জাতীয় বিচ ভলিবলে রানার্সআপ চট্টগ্রাম জেলা ভলিবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা ’১৪ এর মহিলা বিভাগের ফাইনাল খেলা ২৫ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও ঢাকা শাহবাগ স্পোর্টস ক্লাব। এতে চট্টগ্রাম জেলা দল রানার্সআপ হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম দলের ইয়াছমিন আক্তার। জেলা দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন যথাক্রমে সিজেকেএস ভলিবল কমিটির সহসভাপতি মোহাম্মদ শোয়াইব এবং সদস্য শামীম আহমেদ।
খেলা শেষে প্রধান অতিথি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব স্পোর্টস ইকবাল বিন আনোয়ার। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।