প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্ভাবিত ‘অ্যানড্রয়েড বেইস লো ইসিজি মেশিন’ বিশ্ববিদ্যালয় বিভাগে সেরা প্রকল্পের পুরস্কার অর্জন করেছে। গত শনিবার মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইফতেখারসহ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।