জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা গত মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টে পাঁচটি জেলার দল অংশগ্রহণ করছে।টুর্নামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সেনাবাহিনীর আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে নারীদের এগিয়ে আসতে হবে। এ জন্য নারীদের কাজ করার সুযোগ করে দিতে হবে। খাগড়াছড়িতে জাতীয় পর্যায়ে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন জেলাবাসীর জন্য গৌরবের বিষয়। টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ জেলা দল হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ফেনী ও লক্ষ্মীপুর। প্রতিযোগিতা হবে লিগ ভিত্তিতে। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর জেলা দল। খেলায় খাগড়াছড়ি জেলা দল ১১-০ তে লক্ষ্মীপুর দলকে পরাজিত করে।