জাতীয় মূসক সপ্তাহের সমাপনী দিনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে সর্বোচ্চ মূসক প্রদানকারীদের মধ্যে সম্মাননা প্রদান হয়। এ উপলক্ষে ১৬ জুলাই হোটেল আগ্রাবাদের ইছামতী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এতে সভাপতিত্ব করেন কমিশনার মো. জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনার মাসুদ সাদিক, সৈয়দ গোলাম কিবরিয়া, আবদুল মান্নান সিকদার, ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. আনোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মো. লুৎফুর রহমান। মুসক আইন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের প্রথম সচিব হোসাইন আহমেদ।
অনুষ্ঠানে তিনটি বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। উৎপাদন খাতে দি কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বিডি লিমিটেড ও কাপ্তাই বিএফআইডিসি লাম্বার প্রসেসিং কমপ্লেক্স, ব্যবসা খাতে কালুরঘাট মোহরা শিল্প এলাকার এএম চ্যানেল লিমিটেড এবং সেবা খাতে মেসার্স কেসিজে অ্যান্ড অ্যাসোসিয়েটেড লিমিটেডের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।