জাতীয় মৎ স্য সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২০ জুলাই পালিত হয়েছে জাতীয় মৎ স্য সপ্তাহ। মাছের উৎ পাদন বাড়াতে ও মাছচাষিদের উৎ সাহিত করতে পুকুরে মাছের পোনা ছাড়া, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। চন্দনাইশ: চন্দনাইশ উপজেলায় মৎ স্য সপ্তাহ উপলক্ষে উপজেলার মিলনায়তনে ২০ জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও পুকুরে মাছের পোনা ছাড়া। সীতাকুণ্ড: একই দিন সীতাকুণ্ড উপজেলার মৎ স্য বিভাগের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ এ বি এম আবুল কাসেম।