প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সমাবেশ, শোভাযাত্রা ও পোনা অবমুক্ত করা হয়েছে। ৭ জুলাই উপজেলা মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির উদ্যোগে ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা ফেরদৌস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী, সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।