জাতীয় রস+আলো বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরিং এই ফিচারটি লেখা ও আঁকার পূর্ণ দায়ভার গ্রহণ করছেন মহিউদ্দিন কাউসারবিষয়: মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতির জন্য সাধারণ ক্রেতারাই দায়ী।মজুদদারমাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারকমণ্ডলী, সাধারণ ক্রেতাদের প্রত্যেকেই যদি আমাদের মতো সঠিক সময়ে সিন্ডিকেট গঠন করে কম মূল্যে দ্রব্য ক্রয় করে গোডাউন ভর্তি করে রাখত, তা হলে তাদের পরে দ্রব্য কিনতেই যেতে হতো না। সে ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়া-কমার প্রশ্নই হয়ে পড়ত অবান্তর। সুতরাং অত্যন্ত যুক্তিসংগত কারণেই বিষয়টির পক্ষে আমার সুদৃঢ় অবস্থান...। চাঁদাবাজসম্মানিত বিচারকমণ্ডলী, আমি মনে করি বাক্যটিতে ‘ক্রেতারাই’ শব্দটির শেষে ‘ই’ প্রত্যয় যুক্ত করাটা কোনোভাবেই যুক্তিসংগত হয়নি। শুধু ক্রেতা নয়, যাঁরা দারিদ্র্যের যুক্তি দেখিয়ে দ্রব্য কিনছেন না, তাঁরাও দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সমানভাবে দায়ী। কেননা তাঁরা পর্যাপ্ত দ্রব্য কিনলে ব্যবসায়ীদের লাভের পরিমাণ বাড়ত এবং উনারা দ্রব্যের দাম অনেকটা কমিয়ে আনতে পারতেন।বিষয়: ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিগুলোর জন্য দারিদ্র্যই দায়ী।ব্যাংকারসম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারকমণ্ডলী, অসহায় এবং ব্যাপকভাবে দরিদ্র ওই সব ব্যবসায়ীকে যদি সরকার নিজেই ৩০-৩৫টি গাড়ি এবং কয়েক হাজার কোটি টাকা তাঁদের বাড়িতে দিয়ে আসত, তা হলে এহেন কেলেঙ্কারির ঘটনা ঘটতই না। সুতরাং নিঃশঙ্কচিত্তে আমি বলতে চাই, হলমার্কের মতো বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর জন্য দারিদ্র্য এবং একমাত্র দারিদ্র্যই দায়ী। অসাধু ব্যবসায়ীবিতর্কের বিষয়ে যে বাক্যটি বলা হয়েছে আমি তার পুরো অংশেরই বিরোধী। ‘আর্থিক কেলেঙ্কারি’ শব্দটিই মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। আর্থিক কেলেঙ্কারির মতো কোনো ঘটনাই এ দেশে ঘটেনি। বিজ্ঞ প্রতিপক্ষকে বলছি, আসুন, তর্কের খাতিরে তর্ক নয়, এখানে আসার আগেও আমাদের যে রকম দহরম-মহরম ছিল, এখান থেকে যাওয়ার পরও তা বজায় রাখি। বিষয়: উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ।সরকারি দলের নেতামাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকমণ্ডলী, আপনারা জানেন, গত চার বছরে দেশ উন্নয়নের জোয়ারে আরও কয়েক শ ফুট তলিয়ে গেছে। তলাহীন ঝুড়ির দেশটি আজ পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। গত সরকার দুর্নীতিতে এ প্লাস পেয়েছিল। সেই দুর্নীতি এখন আমরা রপ্তানি করছি। গতকাল আমরা দুটি বিদ্যুতের খনি আবিষ্কার করেছি। দেশে এখন চলছে অবাধ গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা। বিরোধী দলের নেতাসম্মানিত সরকারি দলের নিয়োজিত সভাপতি ও পক্ষপাতদুষ্ট বিচারকমণ্ডলী, আপনারা জানেন, আমার মাইকে তারের সংযোগ দেওয়া হয়নি। বিটিভিও আমার বক্তব্য প্রচার করবে না। সুতরাং আমি এই বিতর্ক থেকে ওয়াক আউট করছি...