জাতীয় শিশু দিবসের সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য বাছাই সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ১১ মার্চ সকাল ১০টায় নগরের শিশু একাডেমীতে এই প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার সভাপতি সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি শেখ সফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন মো. জসিম উদ্দিন, আমিনুল হক, উত্তম বড়ুয়া, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সহসভাপতি হাসমত আলী, আশুতোষ নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি