জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বিকেলে চরতি শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে এ সভা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুর রহমান ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ, সাধারণ সম্পাদক আবদুল গফুর, চরতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু তঁাদের সেই চেষ্টা সফল হয়নি। তাই ঘাতকেরাও থেমে থাকেননি। তাঁরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। তাতেও তাঁরা সফল হননি। আওয়ামী লীগ পরিবারের একজন কর্মীও বেঁচে থাকলে ওই ঘাতকদের চেষ্টা সফল হতে দেবেন না। –সাতকানিয়া প্রতিনিধি