জাতীয় শ্রমিক পার্টির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটির উদ্যোগে আসন্ন মে দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) শ্রমিক পার্টি মহানগর কমিটির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি এম এ সাত্তার। সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক পার্টি বিভাগীয় যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, যুগ্ম আহ্বায়ক আমীনুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক আফজল হোসেন, সহসভাপতি মো. আবুল বশর, দিল মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।