জাতীয় স্বার্থ নেই ব্যক্তিস্বার্থ জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বন্দর বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক ও মাসুদ মিলাদবিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগে দরপত্র পাইয়ে দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবাদ লেগেছে। এর মধ্যে ব্যক্তিস্বার্থ জড়িত আছে বলে আমি মনে করি। তাদের দুই পক্ষের মারামারিতে জাতীয় স্বার্থের বিষয়টি আমি দেখছি না। আসলে এক-এগারোর সরকার বন্দরে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করে ভুল করেছে। বন্দরের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পারত কেবল ট্রেড ইউনিয়নের নেতারা। তাঁদের মুখ বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এখন যেটা ঘটছে, এর সঙ্গে বন্দরের লাভ-লোকসান জড়িত নয়। তিনি আরও বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের মারামারিতে বন্দরের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটি দেখতে হবে। কারণ, আমাদের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এই বন্দর। এটা আমাদের জাতীয় সম্পদ। এই বন্দর নিয়ে ক্ষতিকর কিছু ঘটার আশঙ্কা থাকলে কথা তো বলতে হবে। কারণ, যেকোনো সংকটময় মুহূর্তে রাজনীতিবিদদের কথা বলতে হয়। তাই বন্দরে জাতীয় স্বার্থের বাইরে কিছু ঘটতে গেলে রাজনীতিবিদদের তো কথা বলতেই হবে।