জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মোহাম্মদ মুছাকে সভাপতি ও মো. জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের চট্টগ্রাম শাখা কমিটি গঠন করা হয়েছে। গত রোববার নগরের একটি হোটেলে ১৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম মহিউদ্দিন সারোয়ার। সভা সঞ্চালনা করেন এহতেশামুল আলম চৌধুরী। সভা শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহসভাপতি এহতেশামুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. একরামুল করিম, মো. নাসিরউদ্দিন, অর্থ সম্পাদক কে এস আব্বাসী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান প্রমুখ। বিজ্ঞপ্তি।