জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে ১ জুলাই নগরের একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নছরুল কদিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক জাহেদ হোছাইন সিকদার, মোহাম্মদ সালেহ জহুর, মো. শাহাদাত হোসেন, চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, মো. সফিকুল ইসলাম, এস এম শরিফুজ্জামান, এ জি এম নিয়াজ উদ্দিন, মুহাম্মদ যাকারিয়া প্রমুখ।