জাদুঘরে রোবট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুঘরে দর্শকদের ঘুরেফিরে দেখানোর জন্য নিয়োজিত থাকেন নির্দিষ্ট গাইড। তাঁর সহকারী হিসেবে এবার দায়িত্ব পালন করবে ক্যামেরাযুক্ত একটি বিশেষ রোবট। অস্ট্রেলিয়ার প্রযুক্তি মন্ত্রণালয় দেশটির জাতীয় জাদুঘরে গত বৃহস্পতিবার এই রোবট নিযুক্ত করেছে। গাইডকে সহায়তার পাশাপাশি রোবটটি বিভিন্ন সেবা দেবে জাদুঘরের দর্শনার্থীদের। রোবটটি দেখতে অনেকটা চৌকোণ বাক্সের ওপর স্থাপিত পুরোনো আমলের কম্পিউটারের মতো। নিচের অংশে সংযুক্ত চাকার সাহায্যে এটি চলাফেরা করতে পারে। এ ছাড়া এটি শরীরকে চারপাশে ঘুরাতেও পারে। যন্ত্রটির চলাফেরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। রোবটটির কার্যক্রম উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার প্রযুক্তিমন্ত্রী স্টিফেন কনরয়। সরকারি উদ্যোগেই রোবটটি তৈরি করা হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ড।