জানল সবাই কিন্তু তুমি জানলে না
শুধু মুখে বললেই কি আর ভালোবাসা হয়? আমি যে তোমাকে মনের কথাটা বলতে পারতাম না, সেটা কি তুমি একটিবারও বুঝতে না? পাঁচ বছর লেগে গেল আমার ভালোবাসার কথাটা বলতে। তুমি তো ঠিকই শুনতে চাইতে আমার ভালোবাসার কথা। কিন্তু আমি যখন বলে দিলাম, তুমি বিশ্বাসই করতে চাইলে না। আমি তো বলিনি তোমাকে ভালোবাসতেই হবে। শুধু খারাপটা লাগল যখন তুমি আমার ভালোবাসার অনুভূতিটাকে মজা বলে উড়িয়ে দিলে। আজও আমি মন খারাপের রাতে তোমার ছবিগুলো বের করে তাকিয়ে থাকি। রোজ বিকেলে একটা ফোন কলের অপেক্ষা করি। তোমায় নিয়ে ভাবি। ফেসবুকে তোমার আইডিটা পাগলের মতো খুঁজি। না, পাই না তোমাকে কোথাও। তুমি এই পাগলামিগুলো জানো না। আজ জানল সবাই কিন্তু তুমি জানলে না। মাঝে মাঝে স্বপ্নে আস তুমি। কিছু কিছু ভালোবাসা হয়তো স্বপ্নই থেকে যায়। অনুভূতিগুলো বিরাজ করে স্বপ্নের রাজ্যে। আর তুমি আমার সেই স্বপ্নের ভালোবাসা...
হাসনাত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।