আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। চট্টগ্রামে হবে দুটি ম্যাচ। ক্রিকেটের নানা বিষয় নিয়ে আড্ডা জমাতে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় অন্য রকম এ আয়োজন নিয়ে লিখেছেন নাসির উদ্দিন হায়দারপতেঙ্গা উচ্চবিদ্যালয়বাংলাদেশ দলের অধিনায়ক কে? এ রকম একটি সহজ প্রশ্ন শুনে একসঙ্গে হাত তুলেছিল পতেঙ্গা উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থী। কিন্তু সঞ্চালক যখন বললেন, এ প্রশ্নের উত্তরের জন্য কোনো পুরস্কার নেই, তখন একটু হতাশ হয়ে পড়েছিল তারা। কিন্তু এর পরই শুরু হলো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নানা মজাদার প্রশ্ন। অনেক কঠিন প্রশ্নও ছিল তার মধ্যে। যেমন—টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের নাম কী? চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের চাচাও ছিলেন একজন ক্রিকেটার, তাঁর নাম কী? এসব প্রশ্ন করেই হারানো যায়নি শিক্ষার্থীদের। কেউ না কেউ উত্তর দিয়ে চমকে দিয়েছে প্রশ্নকর্তাকে। কিছু কিছু ভুল উত্তরও হাস্যরসের খোরাক জুগিয়েছে। যেমন—এবারের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কাটের নাম কী? এ প্রশ্নের উত্তরে এরপর পৃষ্ঠা ৩ কলাম ৪একজন বলেছেন, ‘মাইকেল হাতি।’ ২২ জানুয়ারি সকাল নয়টায় শহর থেকে একটু দূরে পতেঙ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বন্ধুসভার আনন্দ-আয়োজন হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই। বিদ্যালয় মাঠে কয়েক শ শিক্ষার্থীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরী, শিক্ষক মনোজ কুমার সরকার ও পরিচালনা এরপর পৃষ্ঠা ৩ কলামপরিষদের সদস্য ওয়াহিদুল আলম।অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে শোনায় দশম শ্রেণীর ছাত্রী শাহীন আক্তার ও লুবনা দাশ। বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু হিসেবে চট্টগ্রাম শহরকে কীভাবে সাজানো উচিত এ নিয়ে সুন্দর আলোচনা উপস্থাপন করে দশম শ্রেণীর ছাত্রী পান্না আক্তার। মূলত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব চললেও সচেতনমূলক কিছু কথা ও অঙ্গীকার ছিল এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ‘মাদক গ্রহণ করব না, মেয়েদের উত্ত্যক্ত করব না, ময়লা-আবর্জনা ফেলে নিজের শহর অপরিচ্ছন্ন করব না’—এমন সব অঙ্গীকার করেছে শিক্ষার্থীরা। অন্যদের সচেতন করার দায়িত্বও তুলে নিয়েছে নিজেদের কাঁধে। প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষে কারও হাতে ছিল পুরস্কার, কারও হাতে ছিল না। কিন্তু সবার মনেই ছিল আনন্দ। পড়ার ফাঁকে একটু অন্য রকম সময় কাটানোর সুযোগ যেন বিশ্বকাপের আগেই বিশ্বকাপের উত্তেজনা এনে দিয়েছিল সবার মনে। কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের আনন্দ-আয়োজনটি ছিল মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে। শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল ২২ জানুয়ারির এ আয়োজন। প্রাণবন্ত প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে দেশের প্রতি ভালোবাসা, মাদকবিরোধী অঙ্গীকারে উচ্চকিত হয়ে উঠেছিল মিলনায়তন। জীবনে কখনো মাদক গ্রহণ করেছ? এ প্রশ্নের উত্তরে একজন ছাত্রের সরল স্বীকারোক্তি—বন্ধুর প্ররোচনায় একবার ধূমপান করেছিল সে। আর কোনো দিন এ ধরনের বন্ধুর সঙ্গে সংশ্রব রাখবে না বলে অঙ্গীকার করার পাশাপাশি সহপাঠীদের সতর্ক করে দেয় ওই ছাত্র। ইভ টিজিংয়ের বিরুদ্ধেও সোচ্চার ছিল শিক্ষার্থীরা। বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু হিসেবে চট্টগ্রামকে নির্বাচন করায় আনন্দিত ও গর্বিত সবাই। এ শহরকে বিদেশি এরপর পৃষ্ঠা ৩ কলাম ৩পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে নানা প্রস্তাব ও পরামর্শ এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। পাশাপাশি নিজেরাও পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করবে বলে কথা দিয়েছে। বাংলাদেশের কোন খেলোয়াড় এবার খেলতে পারছেন না ইনজুরির করণে কিংবা কোন দেশের কোন শহরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে—অবলীলায় এ ধরনের প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে তারা অনেক কিছুর খোঁজ রাখে। কথা ও প্রশ্নের ভিড়ে রুবি আক্তার ও নাসিমের গান আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। প্রধান শিক্ষক খলিলুল্লাহসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন এতে।অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেও ছিল আনন্দের রেশ। এ রকম একটি সুন্দর আয়োজনের জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানায় প্রথম আলো বন্ধুসভা। মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়‘তোমরা সবাই মিলনায়তনে চলে যাও।’ নিজের কার্যালয় থেকে মাইকে এ ঘোষণা দিয়ে অধ্যক্ষ এ এইচ এম ফজলুল কাদের হাঁটা দিলেন মিলনায়তনের দিকে। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ মিলনায়তন। ‘আমাদের শহরে আসছে বিশ্বকাপ, তোমরা কি জান?’ সঞ্চালকের প্রশ্নের উত্তর গগনবিদারি একটি শব্দই শুধু শোনা গেল—বাংলাদেশ বাংলাদেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে সঞ্চালকের মন্তব্য, ‘বিশ্বকাপ তো মনে হয় এখানে শুরু হয়ে গেল।’হ্যাঁ, শুরু হয়ে গেল—কোন দেশটি এখনো অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি? ‘পাকিস্তান!’ উত্তর দিয়ে শুরুতেই পুরস্কার জিতে নিল সপ্তম শ্রেণীর ছাত্র পার্থ মজুমদার। কুইজ পর্বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ছিল জয়জয়কার। বিশ্বকাপের আয়োজক থেকে পাকিস্তান কেন বাদ পড়ল? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই শ্রেণীর ছাত্র আসিফুল ইসলাম প্রমাণ করে দিল সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতা সম্পর্কেও সে বেশ জ্ঞান রাখে। ২৩ জানুয়ারি বেলা তিনটায় শুরু হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুস সালাম ও শাহ মোহাম্মদ মোস্তফা। মিলনায়তনে সবার জায়গা হয়নি। অনেকে দাঁড়িয়ে ছিল দোতলার বারান্দায়। সঞ্চালক তাদের কাছ থেকেও প্রশ্নের উত্তর নিলেন, তারাও সঠিক উত্তর দিয়ে পুরস্কার নিল শিক্ষকদের কাছ থেকে। মাঝখানে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘নাতিন বরই খা বরই খা, হাতে লইয়া নুন’ গেয়ে সুরের ঢেউ তোলে আনিসুল ইসলাম। সুর আর বিশ্বকাপের আনন্দে হারিয়ে গেল সবাই। নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়চাটগাঁ শহরে বিশ্বকাপের আসর বসছে। বিদেশিদের দেখার মতো এ শহরে কী কী আছে? সঞ্চালক প্রশ্নটা ছুড়ে দিতেই লুফে নিতে চাইল শিক্ষার্থীরা। অনেকেই হাত তুলেছে, মাইক্রোফোন দেওয়া হলো একজনের হাতে।মো. মাঈনুদ্দীন অল্প কথায় রূপসী চাটগাঁর রূপের বর্ণনা দিল। বলল, ‘আমাদের শহরে আছে সাগর, নদী আর পাহাড়, কক্সবাজারে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ইত্যাদি...।‘চট্টগ্রামকে আরও আকর্ষণীয় করতে কী করা দরকার, কী না করা দরকার?প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল না তো? না, তিনজন বলল এ প্রসঙ্গে। কিন্তু মো. আবিদুল এহসানের উত্তরে চমৎকৃত হলো সবাই—‘বিদেশিরা আমাদের শহরে আসবেন, তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাঁদের ঠকানো যাবে না। সিএনজি অটোরিকশায় নাসিরাবাদ থেকে ওয়াসার ভাড়া হয়তো ২০ টাকা, কিন্তু ২০০ টাকা নেওয়া যাবে না।’ শুধু কথা নয়, বিশ্বকাপ নিয়ে মজার প্রশ্নোত্তর পর্ব, গান ও কবিতায় জমজমাট ছিল নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের আনন্দ-আয়োজন। ২২ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। শুরুতেই সঞ্চালক, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী গল্প জুড়ে দিলেন। সে গল্প ফুরায় ছাত্রদের ‘মাদককে না বলা, ইভ টিজিং না করার’ অঙ্গীকারের মধ্য দিয়ে।কুইজ প্রতিযোগিতায় নানা প্রশ্ন আর উত্তরের মাধ্যমে ঘুরেফিরে এসেছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের কথা। অবশ্য বাংলাদেশ এসেছে বারবার। তাতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি তো ছিলেনই, ছিলেন জাতীয় ক্রিকেট দলের সোনালি সময়ের নায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, আমিনুল ইসলামেরাও। ব্রাডম্যানের রানের গড় কত? শ্রীলঙ্কার সাবেক কোন খেলোয়াড় এখন আম্পায়ার? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘাম ঝরেছে কারও। শেষ পর্যন্ত সঠিক উত্তরটি দিয়ে পুরস্কার জিতে নিয়েছে ছাত্ররা। প্রথম আলো কেন পড়? এমন প্রশ্নের উত্তরে ছাত্ররা বলেছে—‘এটি সংবাদ প্রকাশের বাইরে অনেক সামাজিক ও শিক্ষামূলক কাজ করে। মাদক, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে পত্রিকাটি।’ মুগ্ধতার চোখে প্রথম আলোর কার্যক্রম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপন দেখে ছাত্ররা। শেষে ছিল তারকাশিল্পীদের নিয়ে প্রথম আলোর থিম সং। ‘মাতৃভূমি, মাগো তুমি/আমায় কর ক্ষমা/তোমার কাছে/আমার আছে অনেকটা ঋণ জমা...।’ গানটির পর বিশ্বজিৎ চৌধুরী মুক্তিযুদ্ধের গল্প বললেন ছাত্রদের—“মুক্তিযোদ্ধারা যখন রণাঙ্গনে খবর পেতেন তাঁদের বাবাকে গুলি করে মেরেছে পাকিস্তানি সেনারা, বোনকে তুলে নিয়ে গেছে। তখন কিন্তু তাঁরা কাঁদতেন না। যখন তাঁরা সার করে দাঁড়িয়ে, বুকে হাত দিয়ে গাইতেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’ তখন তাদের চোখে নামত শ্রাবণধারা। সেই কান্নায় তাঁরা নতুন করে শপথ নিতেন মাতৃভূমিকে শত্রুমুক্ত করার, স্বাধীন করার। কারণ? মাতৃভূমি মায়ের কাছে অনেক ঋণ জমা।’ ছাত্ররাও শপথ নিল দেশকে মায়ের মতোই ভালোবাসার।