জানা গেল যত তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার পর থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন রাজিয়া পারভিন। যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার জন্য যাবেন। নিজের জীবকে গড়ে তুলবেন মনের মতো করে। এরই মধ্যে পরীক্ষার ফলাফলটাও হলো আশানুরূপ। এখন কেবল স্বপ্ন বাস্তবায়নের পালা। কিন্তু সমস্যাটা সেখানেই। কেমন করে পড়তে যাবেন যুক্তরাষ্ট্রে, পড়তে যেতে হলে কী করতে হয়—এসবের পূর্ণাঙ্গ তথ্যই বা পাবেন কোথায়, কিছুই জানেন না। ‘হঠাৎ শুনলাম যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দেরি না করেই চলে এলাম।’ বলছিলেন রাজিয়া।রাজিয়া পারভিনের মতো আরও অনেকেই উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে পাড়ি জমাতে চান স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। কিন্তু সঠিক দিকনির্দেশনা না পেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা যেন সোনার হরিণ হয়ে গেছে তাঁদের কাছে। তাই সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের ব্যবস্থা করে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্যই ব্র্যাক সেন্টার ইন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় দেশের প্রথম ‘যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১’।মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য মেলায় একটি করে ‘ইনফরমেশন বুথ’ বা ‘তথ্যকেন্দ্র’ স্থাপন করা হয়। এসব বুথের দায়িত্বে ছিলেন সেই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক প্রতিনিধিরা। মেলায় আগত যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা তাঁদের প্রয়োজনীয় সব তথ্য ও পরামর্শ সেখান থেকেই সংগ্রহ করে থাকে।‘আমরা খুবই আশাবাদী এই শিক্ষামেলা নিয়ে। যুক্তরাষ্ট্রের চার হাজার বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থী বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কারণ তাঁরা সেখানে পড়তে যাওয়ার নিয়ম-কানুনের ব্যাপারে অবহিত। বাংলাদেশের শিক্ষার্থীরাও যাতে সেগুলো জেনে যাওয়ার সুযোগ করে নিতে পারে, সে উদ্দেশ্যেই আমেরিকান সেন্টার বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করে যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১। মেলার প্রথম থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আগমন মেলাকে অনেকাংশেই সফল করে তুলেছে।’ বলছিলেন আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ফর এডুকেশন এবং এক্সচেঞ্জেস রায়ান জি ব্র্যাডিন।বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রগুলো ছাড়াও ছিল আমেরিকান সেন্টারের লাইব্রেরি তথ্যকেন্দ্র, পরীক্ষা তথ্যকেন্দ্র, বৃত্তি সংক্রান্ত তথ্যকেন্দ্রসহ আরও বেশ কিছু তথ্য, সেবা ও পরামর্শকেন্দ্র। এসব কেন্দ্রের দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভিড় ছিল লক্ষ করার মতো। আর তা হবে নাই বা কেন? উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা যে তাঁদের দরকারি সবকিছুই জানতে পারছিলেন সহজেই। তেমনি একজন হাসিবুল হাসান। তিনি জানান, এ ধরনের শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো উচিত, যাতে শিক্ষার্থীদের উপকার হয়। বিশেষ করে যাঁরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি এ ক্ষেত্রে সরকারের সাহায্য ও সহযোগিতা আরও বেশি করে প্রত্যাশা করেন।আমেরিকান সেন্টারের লাইব্রেরি তথ্যকেন্দ্র মেলায় আগত শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি লাইব্রেরির বিনা মূল্য সদস্যপদের ব্যবস্থা করেছে। এ ছাড়া এই কেন্দ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় বই, জার্নাল, ডিভিডিসহ বিভিন্ন শিক্ষামূলক ব্যাপারে তথ্যগত সহযোগিতা করেছে। পরীক্ষা তথ্যকেন্দ্রটি যুক্ররাষ্ট্রে পড়তে যাওয়ার আগে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা যেমন: টোফেল, জিআরই, জি ম্যাট, স্যাট-১, স্যাট-২—এসবের বিস্তারিত তথ্য সরবরাহ করে থাকে। কোন কোন ডিগ্রির জন্য কোন কোর্স, যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় কোন কোর্সের অনুমোদন দেয়, কোর্সের স্কোরই বা কত হতে হয়—এই সবকিছু সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করে এই তথ্যকেন্দ্র। বৃত্তিসংক্রান্ত তথ্যকেন্দ্রটি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম বৃত্তির ব্যবস্থা, কোন প্রতিষ্ঠান বৃত্তি দেয়, বৃত্তি দিলেও তা সম্পূর্ণ, নাকি অর্ধেক, বৃত্তি পেতে হলে ন্যূনতম যোগ্যতাসহ যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার যাবতীয় বিষয় নিয়ে তথ্য সরবরাহ করে থাকে শিক্ষার্থীদের। এ ছাড়া কেন্দ্রটি একটি অন্যরকম বিষয় সম্পর্কেও অবহিত করে থাকে। ‘যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কীভাবে ব্যবহার করতে হয়, তার ওপর পৃথক কর্মশলার ব্যবস্থাও করা হয় এই মেলায়। শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ওয়েবসাইট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সহজেই কীভাবে পেতে পারেন, এই কর্মশলা সে বিষয়েই সাহায্য করে থাকে। এই কর্মশলায় অংশগ্রহণ করে আশা করি সে সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব।’ কর্মশলা থেকে বের হয়ে সজীব আহেমদ এভাবেই বলেন নিজের অভিজ্ঞতার কথা।মেলার আরেকটা আকর্ষণীয় বিষয় হলো, মেলায় আগত শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং। সাধারণত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি অথবা প্রফেশনাল ক্ষেত্রে যাঁরা ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাঁদের নিয়েই হয় এই কাইন্সেলিং, যা পরিচালনা করেন বাংলাদেশের আমেরিকান দূতাবাসের শিক্ষাবিষয়ক উপদেষ্টা আরেফিন জাহান। যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, সেসবের বিস্তারিত বর্ণনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এই কাউন্সেলিংয়ের মাধ্যমে।‘যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তাই তো প্রশ্নেরও শেষ নেই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া শিক্ষার্থীদের—কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে, কীভাবে করা যাবে, বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন ডিগ্রি দিয়ে থাকে। এ ছাড়া সেখানে বসবাস, পড়াশোনার জন্য অর্থসংক্রান্ত বিষয়সমূহ এবং পড়াশোনার পাশাপাশি চাকরির সুযোগ-সুবিধা নিয়েই বেশি প্রশ্ন আগত শিক্ষার্থীদের। আশা করা যায়, তাঁরা তাঁদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তরের মাধ্যমে পেতে পারেন যুক্তরাষ্ট্রে পড়ার স্বপ্নের সুযোগটি। সুন্দরভাবে গড়ে তুলতে পারেন জীবনকে। বিশ্বের বুকে বাংলাদেশের নাম করতে পারেন উজ্জ্বল।’ এ আশাবাদই ব্যক্ত করেন আরেফিন জাহান।