জানার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের মহাপ্রাচীর
চীনের মহাপ্রাচীর

অনেক কিছুই সত্যি বলে জানি আমরা, আসলেই কি আমাদের সব ‘জানা’ ঠিক?

  • খাওয়ার পরে সাঁতার নয়

খেয়েদেয়ে সাঁতরাতে নামা মোটেও ক্ষতিকর নয়। পেশি সংকোচনের ঝামেলাও নেই এতে।

  • মহাশূন্য থেকে চীনের মহাপ্রাচীর

মনুষ্যসৃষ্ট কোনো স্থাপনাই মহাশূন্য থেকে দেখা যায় না। তবে রাতের আলোকিত শহরগুলোর অস্তিত্ব চোখে পড়ে।

  • কুকুরের লালায় ঘাম নিঃসরণ

না, কুকুর ঘাম নিঃসরণ করে আসলে তাদের থাবা দিয়ে। আর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শরীরের তাপমাত্রা।

  • মানুষের ইন্দ্রিয় পাঁচটি

অনেক বিজ্ঞানীর দাবি, মানুষের ইন্দ্রিয় ২১ টি! এর মধ্যে আছে ভারসাম্য, ব্যথা, গতিশীলতা, খিদে, তেষ্টা ইত্যাদি।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, নভেম্বর ২০১৫