জানার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কিছুই সত্যি বলে জানি আমরা, আসলেই কি আমাদের সব ‘জানা’ ঠিক?
* বেঁটে নেপলিয়ন!
প্রবল পরাক্রমশালী নেপোলিয়নকে ‘লিটল জিনিয়াস’ বলা হতো বা বেঁটে ছিলেন এ গুজব দীর্ঘদিনের। কিন্তু ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) উচ্চতার নেপোলিয়নকে তাঁর সমসাময়িক যেকোনো ফরাসি মানুষের তুলনায় অন্তত খাটো বলার উপায় নেই।
* লবণাক্ত পানি দ্রুত ফোটে না
খানিকটা লবণ ছিটিয়ে দিলে পানি দ্রুত ফোটে এমন গুজবের কোনো ভিত্তি নেই। বরং সাদা পানি এবং লবণযুক্ত পানি ফোটার জন্য একই সময় নেয়।
* মস্তিষ্কের ডান বাম
প্রকৃতপক্ষে হেমিস্ফেয়ারের কোনো সুনির্দিষ্ট বিভাজন নেই। বাম মস্তিষ্ক শেখে আর ডান মস্তিষ্ক করে এ দুটি ভুল ধারণা।

আইনস্টাইন গণিতে ভালো ছিলেন সবসময়
আইনস্টাইন গণিতে ভালো ছিলেন সবসময়

* আইনস্টাইন অঙ্কে ফেল!
স্কুলের প্রবেশিকা পরীক্ষায় ফেল। অথচ অঙ্কে ফেল করেছিলেন বলে বদনাম আছে আইনস্টাইনের। কিন্তু প্রবেশিকায় ফেল করা ছাত্রটি গণিতে ভালো ছিলেন সবসময়।
* মনোসোডিয়াম গ্লুটামেট মাথা ধরার কারণ!
এমন কিছুরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কেবল কিছু কাল্পনিক প্রমাণ জড়িয়ে আছে।
* ইন্দ্রীয়ের সংখ্যা পাঁচ নয়
অনেক বিজ্ঞানীই মনে করেন আমাদের ইন্দ্রীয়ের সংখ্যা ২১। ভারসাম্য, ব্যথা, নড়াচড়া, ক্ষুধা কিংবা পিপাসা এগুলো সবই আসলে ইন্দ্রীয়শক্তি।

রির্ডাস ডাইজেস্ট অবলম্বনে