প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট শিশুটার ভারী অসুখ। হাসপাতালের বিছানায় শুয়ে দিন গোনে সে, আবার কবে বন্ধুদের সঙ্গে ছুটে বেড়াবে...। হঠাৎ দেখল, হাসপাতালের জানালার ওপাশে স্পাইডারম্যান! এক মনে জানালার কাচ পরিষ্কার করছে। কী ভীষণ অভিভূতই না হবে সে!অসুস্থ শিশুদের আনন্দ দেওয়ার এমনই এক বন্দোবস্ত করেছে যুক্তরাষ্ট্রের লে বনহ্যুর শিশু হাসপাতাল। অভিনব এই আয়োজনটা তারা করেছে খুব সহজেই। হাসপাতালের জানালার কাচ পরিষ্কারের দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁদের ইউনিফর্ম হিসেবে দিয়েছে স্পাইডারম্যানের পোশাক! হাসপাতালের তিন স্পাইডারম্যান (পড়ুন পরিচ্ছন্নতা কর্মী!) জর্ডান ইমারসন, স্টিভ অসজেনিয়্যাক এবং ড্যানি অসজেনিয়্যাকও এখন কাজ করে বেশ আনন্দ পাচ্ছেন। হাফিংটন পোস্ট