জানুয়ারিতে উৎপাদনে যাচ্ছে আনোয়ারার সাদ মুছা শিল্পপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জানুয়ারিতে উৎপাদনে যাচ্ছে আনোয়ারার সাদ মুছা শিল্পপার্ক। প্রায় ২০০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ শিল্পপার্ক আনোয়ারায় বেসরকারি পর্যায়ের অন্যতম বৃহৎ প্রকল্প। প্রকল্পটি উৎপাদনে গেলে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনোয়ারা উপজেলা সদরের কাছে নির্মাণাধীন সাদ মুছা শিল্পপার্ক সাদ মুছা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ পার্কে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের ২৪টি কারখানা প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে বর্তমানে পাঁচটি কারখানার কাজ প্রায় শেষের পথে। এগুলো হলো: সায়মা সামিরা টেক্সটাইলস লিমিটেড, মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেড, সোলতানা হাবিবা ফেব্রিকস মিলস লিমিটেড, এমদাদ এতিমা স্পিনিং লিমিটেড ও রোকেয়া স্পিনিং লিমিটেড। আগামী বছরের জানুয়ারিতে এসব কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।পার্কের মহাব্যবস্থাপক মোহাম্মদ সৈয়দ নূর প্রথম আলোকে বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে উৎপাদনে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, পাঁচটি ইউনিটে উৎপাদনে যাওয়া সম্ভব হবে।’প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন বলেন, আনোয়ারার বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবে এ শিল্পপার্ক। এটির কার্যক্রম শুরু হলে সুযোগ-সুবিধার ক্ষেত্রে আনোয়ারাবাসীই অগ্রাধিকার পাবে।প্রসঙ্গত, এ বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান সাদ মুছা শিল্পপার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি এ শিল্পপার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে বিরাট অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।