জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন নির্লোভ, পরোপকারী নেতা। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও তিনি কখনো অহংকার করতেন না। জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা চিরদিন তাঁকে স্মরণ রাখবেন।’২৭ মে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে নগর জাতীয় পার্টির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও নগর ছাত্রসমাজের আহ্বায়ক রেজাউল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম, নগর জাতীয় পার্টির সদস্যসচিব এয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, মো. ওসমান খান, নাছির উদ্দিন ছিদ্দিকী ও পারভিন আক্তার চৌধুরী। বক্তব্য দেন জসিম উদ্দিন, আবুল কাশেম, শাহাব উদ্দিন, আলী আকবর, গোলাম কিবরিয়া, আবু জাহেদ, আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।