জাপান বন্ধুসভায় শিল্পী কাইয়ুম চৌধুরীকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে জাপান বন্ধুসভা ৭ ডিসেম্বর টোকিওতে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করে।
শিল্পী কাইয়ুম চৌধুরীর জাপান সফরকালে এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে তাঁর যেসব ছবি বন্ধুসভা জাপানের সম্পাদক তুলেছিলেন, সেগুলোর একটি স্লাইড শো প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় শোকসভা। এরপর শিল্পীর ওপর নির্মিত কয়েকটি প্রামাণ্য ছবি দেখানো হয়। এটি তৈরি করেছেন বন্ধুসভার সদস্য রিফাত রায়হান। অনুষ্ঠানে তৃতীয় পর্যায়ে বক্তব্য দেন সলিমুল্লাহ কাজল, মঈনূল শাওন, জাকিরুস সালাম রাসেল, আবদুল ওয়াদুদ, জাপানি আলোকচিত্রী হিরোকো কোবাইয়াশি, মোতালেব শাহ আইয়ুব ও প্রথম আলোর জাপান প্রতিনিধি মনজুরুল হক।
খন্দকার আনিসুর রহমান, সম্পাদক, বন্ধুসভা জাপান