জাপান-বাংলাদেশ বুড্ডিস্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ উমেষ উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ৯ আগস্ট জোবরা সুগত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাপানের অনারারি কনসাল জেনারেল নুরুল ইসলাম, জাপান-বাংলাদেশ বুড্ডিস্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের জাপান শাখার সভাপতি ওগোচি তাদাও ও জাপান উইথ এশিয়ান কান্ট্রিজের ভলান্টিয়ার ওগোচি তোশিকো।
বিহার অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি প্রসুন বড়ুয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, বিদ্যালয়ের ভূমিদাতা জয় কান্তি বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।