জাপানি নিনজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় জাপানি কুংফু ছবি দেখার সময় প্রায়ই ভাবতাম, বড় হয়ে নিনজা হব। কারণ নিনজারা যেকোনো সময় উধাও হয়ে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে নিনজাদেরও পরিবর্তন হয়েছে। আর এই ঐতিহ্যবাহী নিনজাদের নিয়ে তৈরি করা হয়েছে কম্পিউটার গেমস নিনজা ব্লেড। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার-ভিত্তিক এই গেমসের শুরু জাপানের টোকিও শহর থেকে, যেখানে কিছু অদ্ভুত আকৃতির জীব আক্রমণ করে। বেঁচে যাওয়া লোকজনকে পরীক্ষার জন্য করে দেখা কৃমির মতো কিছু পরজীবীর ফলে মানুষের জীবনের পরিবর্তন ঘটে যাচ্ছে। আলফা-ওয়ার্ম নামের এই পরজীবী মানুষের রক্তে মিশে তার শরীরের আকৃতির বদলে ফেলে এবং তাকে অস্বাভাবিক শক্তিধর করে ফলে। আলফা-ওয়ার্মে আক্রান্ত ব্যক্তির মানসিক সব শক্তি নষ্ট হয়ে যায় এবং সে ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। এই সব অসুস্থ ব্যক্তিকেও ধ্বংস করার জন্য একদল সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে কিছু মারা যায় এবং কিছু আলফা-ওয়ামের্র আক্রমণে পিশাচে পরিণত হয়। বেঁচে যায় শুধু একজন এবং তাকে নিয়েই গেমারকে খেলতে হবে আর খুঁজে বের করতে হবে আলফা-ওয়ার্মের মূল উৎপত্তিস্থল। মার্শাল আর্টে পারদর্শী কেন্ হিসাবে খেলতে হবে গেমারকে। তার অস্ত্রের মধ্যে রয়েছে চার ধরনের তলোয়ার। আর খেলার একটা সময় কেন্ হাতে পাবে নিনজা ব্লেড, যা দিয়ে বাতাস তৈরি করে আগুন নেভাতে পারবে, আগুন সৃষ্টি করে শত্রুকে জ্বালাতে পারবে এবং বৈদ্যুতিক শক সৃষ্টি করে পিশাচদের নাস্তানাবুদ করতে পারবে। আর পুরো গেমসে রয়েছে ঝকমকে গ্রাফিকস আর অসাধারণ সংগীতের আবহ, যা গেমারকে সহজে মুগ্ধ করবে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপিপ্রসেসর : পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্টজ ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র‌্যাম: ৫১২ মেগাবাইট ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ৫ গিগাবাইট খালি জায়গা