জাপানে পড়তে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দেশ জাপান অর্থনৈতিক দিক থেকে যেমন উন্নত, তেমনি দেশটি শিক্ষাব্যবস্থার দিক থেকেও এগিয়ে চলেছে। জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে সারা বিশ্বেই তা গ্রহণীয় ও সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরাও পাচ্ছেন পড়াশোনার অনেক সুযোগ। এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে আগ্রহী, তাঁরা জাপানকে বেছে নিতে পারেন। নিচে খরচের যে হিসাব দেওয়া হলো, তাতে ঘাবড়ে যাবেন না। জাপানে পড়তে গিয়ে একটু খোঁজ করলেই পেয়ে যেতে পারেন বৃত্তি। সে বিষয়ে বলার আগে ‘মনবুশো’ বৃত্তি নিয়ে দুটো কথা। মনবুশো বৃত্তি দুভাবে পেতে পারেন। জাপান দূতাবাসে আবেদন করলে মেধার ভিত্তিতে পেতে পারেন এই বৃত্তি। এ ছাড়া জাপানেরই কোনো নামী শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো নামী অধ্যাপক বরাবর চিঠি লিখে যোগাযোগ করতে পারেন। তিনিও আপনার হয়ে চেষ্টা করবেন। এ ছাড়া জাপানে গিয়ে রোটারি, টোকিও ফাউন্ডেশন বা আঞ্চলিক কিছু বৃত্তিও পেতে পারেন। সেন্টার অব এক্সিলেন্স বা সিওই নামে একটি বৃত্তি আছে। নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চলে যাবেন জাপানে। সেখানে পাবেন গাইডলাইন। পরীক্ষায় পাস করলে পাবেন বৃত্তি। আর তাই নিজের ভবিষ্যৎ আরও উন্নত করতে জাপানে উচ্চশিক্ষা নিতে কিছু বিষয় জেনে নেওয়া যাক:ডিগ্রির নামচার ধরনের ডিগ্রি করতে পারেন; যেমন—অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি ও ডক্টোরাল ডিগ্রি।ভর্তির সেশন বা শিক্ষাবর্ষজাপানের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে দুটি সেমিস্টারে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পান। সেগুলো হলো: এপ্রিল ১ থেকে সেপ্টেম্বর ৩০ এবং ১ অক্টোবর থেকে ৩১ মার্চ। তবে কিছু প্রতিষ্ঠান ‘ফল সেমিস্টারে’ (সেপ্টেম্বর-অক্টোবর) ভর্তি করে থাকে।যেসব বিষয়ে পড়তে পারেনহিউম্যান স্টাডিজ, ভাষাশিক্ষা, ইতিহাস, মানববিদ্যা, এডুকেশনাল সায়েন্স, ল অ্যান্ড সোসাইটি, পাবলিক ল অ্যান্ড পলিসি, ট্রান্সন্যাশনাল ল অ্যান্ড পলিসি, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, জোতির্বিদ্যা, ভূ-প্রকৃতিবিদ্যা, রসায়ন, ভূ-বিজ্ঞান, মেকানিক্যাল সিস্টেমস অ্যান্ড ডিজাইন, ন্যানোমেকানিকস, এডুকেশনাল ইনফরমেটিকস, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল লাইফ সায়েন্স, ফলিত তথ্যবিজ্ঞান, আন্তসাংস্কৃতিক সম্পর্ক, এরিয়া স্টাডিজ, বায়োসায়েন্স ও বায়োটেকনোলজি, প্রাণবিজ্ঞান, স্থাপত্য ও ভবনবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, হিউম্যান-সোশ্যাল ইনফরমেশন সায়েন্স, বায়োলজি অ্যান্ড নিউরোসাওেয়ন্স, কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স ইত্যাদি।ব্যাচেলর ডিগ্রির জন্য প্রয়োজনীয় তথ্যক. একাডেমিক১. কমপক্ষে ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা (এইচএসসি বা সমমানের)।খ. ভাষাগত যোগ্যতাজাপানি ভাষার ওপর পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ছয় মাসের জাপানি ভাষার কোর্স সম্পন্ন হতে হবে।কিছু কিছু প্রতিষ্ঠান টোফেল সিবিটি স্কোর ১৫০-এর ওপর অথবা টোফেল আইবিটি স্কোর ৫২-এর ওপর চায়।গ. অন্যান্য পরীক্ষাআন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি পরীক্ষা দিতে হবে।জাপানি ভাষার দক্ষতার ওপর একটি পরীক্ষা দিতে হবে।ঘ. কোর্সের সময়সীমাঅ্যাসোসিয়েট ডিগ্রি সম্পন্ন করার জন্য দু-তিন বছর সময় লাগবে।ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার জন্য বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে চার বছর সময় লাগে এবং মেডিকেল সায়েন্সের জন্য ছয় বছর সময় লাগবে।মাস্টার ডিগ্রির জন্য প্রয়োজনীয় তথ্যক. একাডেমিককমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।খ. ভাষাগত দক্ষতা১. জাপানি ভাষার ওপর পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ছয় মাসের জাপানি ভাষার কোর্স সম্পন্ন হতে হবে।কিছু কিছু প্রতিষ্ঠান টোফেল সিবিটি স্কোর ১৫০-এর ওপর অথবা টোফেল আইবিটি স্কোর ৫২-এর বেশি চায়।গ. কোর্সের সময়সীমা১. মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে দুই বছর সময় লাগবে।২. ডক্টোরাল ডিগ্রি সম্পন্ন করতে তিন বছর সময় লাগবে এবং মেডিকেল সায়েন্স সম্পন্ন করতে চার-পাঁচ বছর লাগবে।পড়ালেখা, থাকা-খাওয়া ও অন্যান্য খরচাপাতিক. টিউশন ফিটিউশন ফি বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ১০ হাজার ডলার, লোকাল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ১১,৩৭৭ ডলার, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ৭,৯৫৯ থেকে ৬১,১২৩ ডলার খরচ পড়বে।যাঁরা জাপানি সরকারের বৃত্তি পেয়ে পড়াশোনা করতে যান, তাঁদের টিউশন ফি দিতে হয় না।সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট পর্যায়ে (মাস্টার্স, ডক্টরেট) আর্থিক সাহায্য পাওয়ার অনেক সুযোগ রয়েছে।খ. অন্যান্য খরচখাবার, যানবাহন, ট্রাভেল, টেলিফোন, অন্যান্য খরচ বছরে প্রায় ১,৩১,৮৭৮ থেকে ১,৭৮,০৯২ ইয়েন খরচ পড়বে।গ. বাসস্থান খরচবছরে ৪৫,০০০ থেকে ৭৪,২৫০ ইয়েন খরচ পড়বে।ঘ. হেলথ ইন্স্যুরেন্সবছরে সাধারণত ১৮,০০০ ইয়েন লাগবে।বাংলাদেশ থেকে যাওয়ার আগে ট্রাভেল ইন্স্যুরেন্স করে গেলে ভালো হয়।কীভাবে আবেদন করা যাবে১. আবেদনপত্রের তথ্য ও ফরম সম্পর্কে বিস্তারিত জানতে লিখিতভাবে সরাসরি প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করা যেতে পারে।২. আপনি চাইলে আবেদনপত্রের ফরমটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।৩. কিছু বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সুবিধা রয়েছে।ভর্তি কর্তৃপক্ষ ডকুমেন্টেশন, ট্রান্সলেশন ও ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আপনাকে জানাবে।প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টেশন সম্পন্ন করার জন্য আপনি কমপক্ষে এক বছর আগে থেকেই খোঁজখবর রাখতে পারেন।দরকারি কাগজপত্র১. আবেদনপত্রের ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।২. মার্কশিটসহ সব শিক্ষাগত ডকুমেন্টসের ইংরেজি কপি হতে হবে।৩. স্কুল/কলেজের ছাড়পত্র লাগবে।৪. আবেদনপত্রের ফি জমা দেওয়ার ডকুমেন্ট রাখতে হবে।৫. টোফেলের পরীক্ষার ফলাফল লাগবে।৬. আপনার পাসপোর্টের ফটোকপি রাখতে হবে।ক্রেডিট ট্রান্সফারের সুবিধা১. আন্ডার-গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েটের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন।২. সাধারণত কোর্সের ৫০ শতাংশের বেশি ক্রেডিট ট্রান্সফার গ্রহণযোগ্য নয়।৩. বেশির ভাগ বিশ্ববিদ্যালয় অন্তত বি গ্রেড পর্যন্ত গ্রহণ করে থাকে।৪. নিম্নলিখিত তথ্যগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে দিতে হবে: আপনার আন্ডার-গ্র্যাজুয়েট/পোস্ট-গ্র্যাজুয়েটের আবেদনপত্রটি দেখাতে হবে। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের অফিশিয়াল কপি দেখাতে হবে। আপনি যেখান থেকে কোর্সটি সম্পন্ন করেছেন, সেখানকার ডিপার্টমেন্টের প্রধানের কাছ থেকে অফিশিয়াল চিঠি সংযুক্ত করতে হবে। আপনার শিক্ষাগত পর্যায়ের বর্ণনা (যেমন: প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ)। কোর্সের বিস্তারিত বর্ণনা। আপনি কতগুলো ক্রেডিট সম্পন্ন করেছেন তার বর্ণনা। আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবহূত গ্রেডিং পদ্ধতির বর্ণনা। কোর্সটি শেষ করতে যত ক্রেডিট দরকার তার বর্ণনা।পার্টটাইম জবপড়াশোনার পাশাপাশি আপনি খণ্ডকালীন চাকরি করতে পারেন। খণ্ডকালীন চাকরি হিসেবে ফাস্ট ফুড ক্যাটারিং, সেলস পারসন, ট্রান্সলেটর, কম্পিউটার ওয়ার্ক, স্কুলশিক্ষক, টিউটর, বডিগার্ড, উইন্ডো-ক্লিনার হিসেবে কাজ করতে পারেন।স্কলারশিপ১. জাপানি সরকারের এডুকেশন সাইটে অনেক স্কলারশিপের খোঁজ পাওয়া যাবে।২. জাপানের সরকারি-বেসরকারি ফাউন্ডেশন থেকেও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।৩. জাপানিজ গ্র্যান্ড এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঠিকানানিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা হলো:http:// www.u-tokyo.ac.jp/index e.htmlhttp://www.kyoto-u.ac.jp/enhttp://www.osaka-u.ac.jp/enhttp://www.titech.ac.jp/englishhttp://www.keio.ac.jphttp://www.kyushu-u.ac.jp/english/ index.phphttp://www.nagoya-u.ac.jp/enhttp://www.hokudai.ac.jp/en/index.htmlhttp://www.tsukuba.ac.jp/englishhttp://www.kobe-u.ac.jp/enhttp://www.chiba-u.ac.jp/e/http://www.waseda.jp/top/index-e.htmlhtp://www.hiroshima-u.ac.jp/index.htmlhttp://www.okayama-u.ac.jp/index ehtmlhttp://www.sut.ac.jp/en/http://www.metro-u.ac.jp/index-e.htmlhttp://www.tmd.ac.jp/TMDU-ehttp://www.ynu.ac.jp/index en.htmlhttp://www.tokushima-u.ac.jp/english/