জাফর আহমদ চৌধুরী কলেজে বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক গীতা চৌধুরীর বিদায় সংবর্ধনা সভা ২০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কলেজশিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দেব। বক্তব্য দেন সহকারী অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, আবদুল কুদ্দুস, আবদুর রশিদ, নীলু মনি শর্ম্মা প্রমুখ।