সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ মিলনায়তনে ৭ মার্চ কলেজের প্রতিষ্ঠাতা জাফর আহমদ চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাছিনা জাফর। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, সাতকানিয়া মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ সাইফুদ্দিন ছিদ্দিকী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ দেব, অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাফর আহমদ চৌধুরীর রাজনীতি ছিল মাটি ও মানুষের কল্যাণে। তিনি কলেজ প্রতিষ্ঠা করে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন। —সাতকানিয়া প্রতিনিধি