জাফর ইকবালের ক্যানসার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বালুছড়ার জাফর ইকবাল। ছয় মাস আগে এ রোগ ধরা পড়ার পর থেকে ঘুম নেই পরিবারের সদস্যদের। চার মাস ধরে ভারতের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী এই যুবক। দরিদ্র বাবা-মা চিকিৎসার জন্য সহায়-সম্বল বিক্রি করে সাত লাখ টাকা খরচ করে ফেলেছেন। ভারতের চিকিৎসকেরা জানিয়েছেন, এ রোগের চিকিৎসার জন্য অন্তত ৩৫ লাখ টাকা দরকার। এত টাকা জোগানোর সামর্থ্য নেই দরিদ্র বাবা-মায়ের। তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।সাহায্য পাঠানোর ঠিকানা: আবুল কাশেম, সঞ্চয়ী হিসাব নম্বর-৫৮২৬, অগ্রণী ব্যাংক, জালালাবাদ শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।