জাফরউল্লাহ শারাফাতকে নিউইয়র্কে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ আগস্ট নিউইয়র্কের কুইন্সের একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তাঁর গুণমুগ্ধ কয়েক ব্যক্তি এই সংবর্ধনা সভার আয়োজন করে। সভায় চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির অনেকে এবং কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
দেওয়ান আশরাফুল আলম
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র