প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে (আগামী ১৩ ও ১৪ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই আয়োজন করা হয়েছে। আয়োজনে যুক্ত হতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষক আহমেদ আমিনুল ইসলাম (০১৭১৩৯২৬৩৪৬) ও রেজা আরিফের (০১৭৮৪৩০৮৩১০) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ইউসুফ হাসান।