জাবেদের দুটি কিডনি নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে কর্মরত জাবেদ হোসেনের (২৬) দুটি কিডনি অচল হয়ে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে বাঁচাতে হলে দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে বিপুল অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান জাবেদের বাবা-মায়ের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়। তাঁর চিকিৎসার সহায়তায় গ্রামের বাড়ি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের স্বজনেরা এগিয়ে এসেছেন। জাবেদকে বাঁচাতে সমাজের সব মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবু তাহের, সঞ্চয়ী হিসাব নম্বর ২২, ইসলামী ব্যাংক, সন্দ্বীপ শাখা, চট্টগ্রাম। মুঠোফোন নম্বর: ০১৮১৬ ৮৬১৫৬৯। বিজ্ঞপ্তি।