জামাই আপ্যায়ন
বিয়ের পর প্রথমবারের মতো জামাই এল শ্বশুরবাড়িতে। তার আপ্যায়ন হওয়া চাই দেখার মতো। রান্না তো বটেই, টেবিল সাজানোটাও হতে হবে বাহারি। দেখুন সিতারা ফিরদৌসের রেসিপিগুলো।শাহি চিংড়ি পোলাওউপকরণ (১): বড় চিংড়ি দেড় কেজি, ঘন নারকেলের দুধ ২ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টমেটো সস আধা কাপ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ।প্রণালি-১: চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা কষিয়ে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করে চিংড়ি দিয়ে ৫ মিনিট ভুনতে হবে। পরে নারকেলের দুধ দিতে হবে। ঝোল কমে এলে গরম মসলার গুঁড়া দিয়ে নামাতে হবে।উপকরণ-২: পোলাওয়ের চাল আধা কেজি, ঘি ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, টকদই আধা কাপ, মালাই ১ কাপ, পেস্তাবাদাম ও কিশমিশ সিকি কাপ, জাফরান আধা চা-চামচ, কেওড়া ২ টেবিল-চামচ, আলুবোখারা ৮-১০টি, বেরেস্তা ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো। কাঁচা মরিচ ৮-১০টি।প্রণালি-২: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কেওড়া ও জাফরান ভিজিয়ে রাখতে হবে। ঘি গরম করে পেঁয়াজ ভেজে সব বাটা মসলা, গরম মসলা, চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিতে হবে। ফুটে উঠলে দই, লবণ দিতে হবে।পোলাওয়ের পানি শুকিয়ে এলে অর্ধেক পোলাও উঠিয়ে রেখে রান্না করা চিংড়ি, আলুবোখারা, অর্ধেক বেরেস্তা, কাঁচা মরিচ, অর্ধেক মালাই দিয়ে পোলাও দিয়ে ঢেকে দিতে হবে। বাকি মালাই, কিছু বেরেস্তা, পেস্তাবাদাম, কিশমিশ, কেওড়া ভেজানো জাফরান দিয়ে ২০-২৫ মিনিট দমে রাখতে হবে।মোরগ মোসাল্লামউপকরণ: মোরগ ১টি দেড় কেজি, মিষ্টি দই ৩ টেবিল-চামচ, টকদই আধা কাপ, পেঁয়াজবাটা ৩ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, বাদামবাটা ২ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ, আলুবোখারা ৫-৬টি, কেওড়া ১ টেবিল-চামচ, পেস্তাবাদাম কুচি ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রীর গুঁড়া সিকি চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, দুধ আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, ঘি আধা কাপ, তেল আধা কাপ, মাওয়া ২ টেবিল-চামচ, মালাই আধা কাপ।প্রণালি: মোরগের চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে কেঁচে গলার হাড় ভেতরে ঢুকিয়ে সব বাটা মসলা, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, দই, দারচিনি, আলুবোখারা, টমেটো সস দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। তেল, ঘি একসঙ্গে গরম করে তাতে মসলা থেকে উঠিয়ে মোরগটি অল্প জ্বালে ভেজে নিতে হবে। এবার দই মাখানো মসলা, আধা কাপ বেরেস্তা দিয়ে মোরগটি রান্না করতে হবে। ঝোল শুকিয়ে এলে দুধ দিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। কিশমিশ, পেস্তাবাদাম কুচি, মালাই ও কেওড়া দিতে হবে।আধা কাপ বেরেস্তার সঙ্গে জায়ফল-জয়ত্রীর গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে মাখাতে হবে। তেলের ওপর এলে নামাতে হবে।গোটা মাছের বেকউপকরণ: কোরাল মাছ ৫০০ গ্রাম, ফিশ সস ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল ৪ টেবিল-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টমেটো সস ৩ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ।প্রণালি: মাছ পরিষ্কার করে ছুরি দিয়ে দুই পাশ থেকে চিড়ে নিতে হবে। ফিশ সস, লবণ, লেবুর রস, আধা চা-চামচ হলুদগুঁড়া একসঙ্গে মিলিয়ে মাছের গায়ে লাগিয়ে ২০-২৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। গরম তেলে সব বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে মাছ দিয়ে ৫-৬ মিনিট রেখে টমেটো সস, কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে চুলা থেকে নামাতে হবে। মসলাসহ মাছ বেকিং ডিশে ঢেলে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করতে হবে।খাসির মাথা ভুনাউপকরণ: মাংস মগজসহ খাসির মাথা দেড় কেজি, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা টেবিল-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, পোস্তবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, টকদই আধা কাপ, টমেটো সস ৪ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো, ঘি আধা কাপ, তেল আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, পেস্তাবাদাম, কিশমিশ সিকি কাপ, আলুবোখারা ৬-৭টি।প্রণালি: মাথা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে টকদই, লবণ, আলুবোখারা, আদা, রসুন, পেঁয়াজ, জিরাবাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সিকি কাপ তেল দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করতে হবে। এবার গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে নামাতে হবে। বাকি তেল, ঘি গরম করে পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে বাদামবাটা, পোস্তবাটা, গোলমরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে অল্প আঁচে রান্না। এতে কিছু বেরেস্তা, কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পরিবেশন পাত্রে সাজানোর জন্য ৪টি খাসির মগজ আলাদাভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। খাসির মাথা ও মগজ পরিবেশন পাত্রে রেখে বেরেস্তা, পেস্তাবাদামকুচি দিয়ে পছন্দমতো করে সাজিয়ে পরিবেশন।কাজানদিবিউপকরণ: দুধ ২ লিটার, পোলাওয়ের চাল আধা কাপ, চিনি আধা কাপ, গোলাপজল ১ টেবিল-চামচ, জাফরান আধা চা-চামচ, কিশমিশ, পেস্তাবাদামকুচি সিকি কাপ, এলাচগুঁড়া সিকি চা-চামচ, চিনি আধা কাপ (ক্যারামেলের জন্য), ঘি ১ টেবিল-চামচ, পানি ৩ টেবিল-চামচ, সাজানোর জন্য জমানো স্ট্রবেরি জেলি টুকরা করে কাটা ১ কাপ, পেস্তা, কাজু, চেরি, পছন্দমতো ফলের কুচি।প্রণালি: বেকিং মোল্ডে চিনি জ্বাল দিয়ে ক্যারামেল করে রাখতে হবে। চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা মিহি করে বেটে রাখতে হবে। দুধ জ্বাল দিয়ে ২ লিটার থেকে দেড় লিটার করে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে চিনি, গোলাপজল মিশিয়ে আরও জ্বাল দিয়ে এলাচগুঁড়া, জাফরান, বাদামকুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যারামেল প্যানে ঢালতে হবে। ঠান্ডা হলে চার কোনা করে কেটে পেস্তা, কাজু, জেলি ও ফলের কুচি দিয়ে পরিবেশন করতে হবে।ফলের সালাদউপকরণ: আপেল কিউব করে কাটা ১ কাপ, কাঁচা মরিচের কুচি আধা চা-চামচ, পেঁপে কিউব ১ কাপ, কমলা ২টি, লবণ পরিমাণমতো, চিনি ৪ টেবিল-চামচ, আনারস কিউব আধা কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, দুই রকমের আঙুর ১ কাপ, মধু ২ টেবিল-চামচ, সালাদ ড্রেসিং ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পছন্দমতো ফল দেওয়া যায়।প্রণালি: সব ফলের সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে পরিবেশন করতে হবে।শরবতে পেস্তাবাদামউপকরণ: পেস্তাবাদাম ১৪-১৬টি, ঠান্ডা দুধ ১ কাপ, ঠান্ডা পানি সিকি কাপ, জাফরান সামান্য, সিরকা বা চিনি ২ টেবিল-চামচ বা পরিমাণমতো, মালাই ২ টেবিল-চামচ।প্রণালি: ১২টি পেস্তাবাদাম ভিজিয়ে রেখে খোসা ছিলে বেটে নিতে হবে। চারটি পেস্তাবাদাম ভিজিয়ে রেখে খোসা ছিলে কুচি করে কেটে নিতে হবে। দুধ, পানি, সিরকা অথবা চিনি, পেস্তাবাদামবাটা একসঙ্গে মিশিয়ে গ্লাসে ঢেলে পেস্তাবাদামকুচি, মালাই, জাফরান দিয়ে পরিবেশন করতে হবে।