জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের যৌথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র নির্বাচন উপলক্ষে জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ বর্ধিত সভা ১৫ মে ওয়ার্ড সভাপতি আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের পরিচালনায় সভায় বক্তারা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পুনরায় মেয়র প্রার্থী হওয়ায় অভিনন্দন জানান। এতে বক্তব্য দেন রুহুল আমিন পাটোয়ারী, কামাল উদ্দিন খান, ছালামত আলী, মো. শাহাবউদ্দিন, মোরশেদ আলম, কাজী এনামুল হক, জাহাঙ্গীর আলম, মিথুন বড়ুয়া, মইনুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।